বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

আন্দামান সাগরে ট্রলারডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

আন্দামান সাগরে একটি নৌকাডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নৌকাটিতে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি কিছু বাংলাদেশি নাগরিকও ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ার উদ্দেশ্যে অবৈধভাবে যাত্রা করেছিল ট্রলারটি। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে রওনা দেয়। যাত্রাপথে আন্দামান সাগরে প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় ট্রলারটি ভারসাম্য হারিয়ে ডুবে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নৌকাটি ঠিক কখন ডুবেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, কোস্ট গার্ড জানিয়েছে, গত ৯ এপ্রিল ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরে ভাসতে থাকা ৯ জনকে উদ্ধার করে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন এই দুর্ঘটনার বেঁচে যাওয়া যাত্রী বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com