বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

যুদ্ধ বা অস্থিতিশীলতার বিপরীতে সবসময় গঠনমূলক আলোচনার পক্ষে ইরান: মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ বা কোনো ধরনের অস্থিতিশীলতার পরিবর্তে সর্বদা গঠনমূলক আলোচনার পক্ষে অবস্থান নেয়।

বুধবার (১৫ এপ্রিল) তেহরানে জরুরি সেবা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে বিবিসি ও আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে।

বৈঠকে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ হবে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে। তিনি দাবি করেন, ইরানের জনগণ কখনোই এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না।

পেজেশকিয়ান আরও জানান, চলতি সপ্তাহের শেষ দিকে আবারও শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নেই। তার মতে, বর্তমান সংকট সমাধানের জন্য দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com