পটুয়াখালীর দশমিনায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক এবং মাদ্রাসার ২৪০জন শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলার ২০টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক এবং ১১ টি মাদ্রাসার প্রায় ২৪০ জন শিক্ষার্থীর মাঝে এ স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বিলীয়ার রহমান, প্রশাসনীক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রফিকুল ইসলাম, মাদ্রাসা সমিতির সভাপতি ও আদুমপুর মাদ্রাসার সুপার মাওলানা নেছার উদ্দিন, এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওছার, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান, গুলি আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন সহ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।