বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

হিলিয়াম রপ্তানি সীমিত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

বিশ্বজুড়ে গ্যাস সরবরাহ সংকট ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে হিলিয়াম রপ্তানির ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে রাশিয়া। দেশটি জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন জ্বালানি ও শক্তি খাত নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন। সেখানে তিনি সতর্ক করে বলেন, বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি সংঘাতের কারণে হিলিয়ামসহ গুরুত্বপূর্ণ কাঁচামালের সরবরাহও হ্রাস পাচ্ছে।

তার মতে, এ পরিস্থিতির প্রভাব পড়ছে চিকিৎসা সরঞ্জাম, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, প্লাস্টিক, প্যাকেজিং এবং বিভিন্ন চিকিৎসা যন্ত্রাংশ উৎপাদনে।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাতারে হিলিয়াম প্রক্রিয়াজাতকরণে বিঘ্ন ঘটায় বৈশ্বিক বাজারে এর দাম হঠাৎ বেড়ে গেছে।

রুশ সরকারের ওয়েবসাইটে এ বিষয়ে আনুষ্ঠানিক অধ্যাদেশ এখনো প্রকাশ না হলেও সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, প্রকাশের সঙ্গে সঙ্গেই এই নিয়ন্ত্রণ কার্যকর হবে।

২০২৫ সালের ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) কাতার ও যুক্তরাষ্ট্রের পর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম হিলিয়াম উৎপাদক। প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণের উপজাত এই হিলিয়াম সেমিকন্ডাক্টর উৎপাদন, মেডিকেল ইমেজিং, রকেট প্রযুক্তি এবং ওয়েল্ডিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com