বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

চীনা স্যাটেলাইটে নজরদারি, মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

চলমান সংঘাতের মধ্যে চীনা নির্মিত একটি গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নজরদারি ও হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষ দিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর অ্যারোস্পেস ফোর্স গোপনে ‘টিইই-০১বি’ নামের একটি স্যাটেলাইট সংগ্রহ করে।

আরও উল্লেখ করা হয়, স্যাটেলাইটটি চীনা প্রতিষ্ঠান আর্থ আই কো নির্মাণ ও উৎক্ষেপণ করে। এটি ব্যবহার করে সৌদি আরব, জর্ডান, বাহরাইন ও ইরাকের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে নজরদারি চালানো হয় বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে এসব ঘাঁটিতে হামলার আগে ও পরে স্যাটেলাইটটি গুরুত্বপূর্ণ ছবি সংগ্রহ করে ইরানকে সহায়তা করেছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন বা চীনা সরকারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে ইরান রাশিয়ার কাছ থেকেও গোয়েন্দা স্যাটেলাইট তথ্য ব্যবহার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com