এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজিইসি) প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই সম্মেলনে বক্তব্য দেন।
সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদাররা কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, জিরো এমিশন লক্ষ্যমাত্রা অর্জনে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করাই এই প্ল্যাটফর্মের প্রধান উদ্দেশ্য।