শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

গুরুতর আহত মোজতবা খামেনি, অডিও কলে চালাচ্ছেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অডিও কনফারেন্সের মাধ্যমে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র। শনিবার (১১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মোজতবা খামেনি চলমান যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি ও ডজনখানেক শীর্ষ কর্মকর্তা নিহত হন। ওই হামলায় মোজতবা খামেনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান এবং গুরুতরভাবে আহত হন বলে দাবি করা হয়।

৫৬ বছর বয়সি মোজতবা খামেনির মুখমণ্ডল ও পায়ে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং মানসিকভাবে স্থিতিশীল আছেন বলেও সূত্রগুলো জানিয়েছে।

এদিকে আজ পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা। এমন গুরুত্বপূর্ণ বৈঠকের প্রেক্ষাপটে মোজতবা খামেনির শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, তিনি সরাসরি সিদ্ধান্ত গ্রহণে কতটা সক্রিয় থাকতে পারবেন তা নিয়েও আলোচনা চলছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ মার্চ মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং তার কোনো নতুন ছবি প্রকাশিত হয়নি। এর আগে ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন এবং সম্ভবত শারীরিকভাবে অক্ষম অবস্থায় আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com