শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

হিজবুল্লাহ শান্তির পথে বড় বাধা: ইসরায়েলি রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

হিজবুল্লাহকে লেবানন ও ইসরায়েলের শান্তি প্রক্রিয়ার পথে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল লেটার।

শুক্রবার (১০ এপ্রিল) তিনি বলেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা করতে চায় ইসরায়েল। তবে এই আলোচনায় হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানান তিনি। একই সঙ্গে হিজবুল্লাহ এখনো ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে লেবাননের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

এছাড়া এক প্রতিবেদনে বলা হয়, বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে চলমান পরিস্থিতি নিয়ে প্রাথমিক আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com