শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

চাঁদাবাজি রুখতে সারাদেশে তালিকা করছে র‍্যাব

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা প্রণয়ন শেষে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কার্যক্রম চলছে। এ কাজে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তালিকায় থাকা সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, চাঁদাবাজির ঘটনা শুধু একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্থ আদায়, এবং বিভিন্ন জায়গায় চাপ প্রয়োগসহ সব ধরনের অপরাধ এই তালিকার অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি বলেন, অনেক সময় ভুক্তভোগীরা ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে সাহস পান না। সে ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। এতে ছোট-বড় সব স্তরের অপরাধীকেই নজরদারির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com