শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

জে ডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১০ এপ্রিল) দেশটির ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান ‘এয়ার ফোর্স টু’-তে করে ওয়াশিংটন থেকে রওনা দেয় এই প্রতিনিধি দল।

দলে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। প্রতিনিধি দল রওনা হওয়ার পরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি দলটিকে নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন।

এদিকে, মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যায় ইরানের প্রতিনিধি দলও। ফলে আসন্ন এই শান্তি বৈঠক ঘিরে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com