পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম তার এক্স অ্যাকাউন্ট থেকে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলের সফর সম্পর্কিত পোস্ট মুছে দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পোস্টে বলা হয়, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দল আজ রাতে পাকিস্তান সফরের উদ্দেশ্যে রওনা হবে। তবে এখন সেই পোস্টটি এক্সে আর দেখা যাচ্ছে না।
এ বিষয়ে এখনও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।