শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

মার্কিন অস্থায়ী যুদ্ধবিরতি আলোচনায় ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় অংশ নিতে আজ (বৃহস্পতিবার) রাতের মধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোঘাদাম বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরান মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নেবে, যা ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। তিনি জানান, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই কূটনৈতিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার পর ইরানও পাল্টা আক্রমণ চালায়। এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে আহ্বান জানায়। এরপর গত মাসে পাকিস্তানের মাধ্যমে ইরানকে পাঠানো ১৫-পয়েন্ট প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করে।

এপ্রিলের শুরুতে প্রস্তাবের সংশোধিত সংস্করণ পাঠানো হলে ইরান-যুক্তরাষ্ট্র অস্থায়ী যুদ্ধবিরতি সম্মতিতে আসে। প্রথমে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব থাকলেও আলোচনা শেষে তা ১৫ দিনে নামানো হয়। গতকাল (৮ এপ্রিল) শেহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে আগামী ১০ এপ্রিল (শুক্রবার) ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের জন্য আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com