অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চলমান ইরান যুদ্ধে সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের উত্তেজনা কমানোর গুরুত্বেও তিনি জোর দিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আলবানিজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে লক্ষ্যগুলো সামনে রেখে এই পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলোর বেশির ভাগই পূরণ হয়েছে। এখন আমরা পরিস্থিতির অবসান এবং উত্তেজনা কমতে দেখতে চাই।
তিনি আরও বলেন, “এখন প্রশ্ন হলো—আর কী অর্জন বাকি আছে, এই সংঘাতের শেষ কোথায় এবং এর পরিণতি কী? এটি এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার: যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব ততই বাড়বে।”