ভোক্তাদের জন্য এলপিজি ও অটোগ্যাসের দাম একলাফে উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য ১,৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বৃদ্ধি পেয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল )বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন দাম ঘোষণা করে। কমিশনের নির্দেশ অনুযায়ী, নতুন মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
শুধু রান্নার গ্যাস নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও হু হু করে বেড়েছে। বিইআরসি জানায়, অটোগ্যাসের প্রতি লিটার দাম ৬১.৮৩ টাকা থেকে ১৭.৯৪ টাকা বৃদ্ধি পেয়ে ৭৯.৭৭ টাকা হয়েছে।
উল্লেখ্য, গত মার্চে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল এবং অটোগ্যাসের দাম সামান্য ৩ পয়সা কমানো হয়েছিল।