ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এর প্রকাশ্যে দেখা না পাওয়া নিয়ে চলছিল জল্পনা। ইরানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত এলেক্সাই দেদভ জানিয়েছেন, খামেনি ইরানেই আছেন, তবে কিছু গুরুত্বর পরিস্থিতির কারণে তিনি জনসমক্ষে এখনই প্রকাশ্যে আসছেন না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনিসহ অনেক শীর্ষ কর্মকর্তা শহীদ হন। সৌভাগ্যক্রমে মোজতবা খামেনি অল্পের জন্য বেঁচে যান এবং এরপর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেয়ার পর থেকে খামেনি একবারও জনসমক্ষে আসেননি। শুধুমাত্র বিবৃতি দিয়ে পরিস্থিতি পরিচালনা করছেন, যা পরে রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তিনি নিরাপদে ইরানে রয়েছেন এবং দেশের নেতৃত্বের দায়িত্বে আছেন।