১৯৭২ সালের অ্যাপেলো-১৭ অভিযানের পর প্রায় ৫৩ বছর পর সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে চন্দ্রাভিযানের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে আর্টেমিস-২ মিশন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ইস্টার্ন টাইম (ET) সকাল ৬টা ৩৫ মিনিটে, চার নভোচারীকে নিয়ে সফলভাবে মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম (SLS)। এই চার নভোচারীরা হলেন, কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন।
নাসা জানায়, ১০ দিনের এই ঐতিহাসিক অভিযানে যাচ্ছে নভোচারীরা। এদের মধ্যে ক্রিস্টিনা কোচ প্রথম নারী হিসেবে চাঁদের কক্ষপথে যাওয়ার ইতিহাস গড়তে যাচ্ছেন। উৎক্ষেপণের কিছু মিনিটের ব্যবধানে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশযান ‘ওরিয়ন’ সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে।