মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের দাম উর্ধ্বমুখী হওয়ায় মালয়েশিয়ায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের হোম অফিসে কাজ করার নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, আগামী ১৫ এপ্রিল থেকে এই নতুন নীতি কার্যকর হবে এবং মন্ত্রিসভা ইতিমধ্যেই এ সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে। তবে হোম অফিস নীতি ও অন্যান্য বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী আরও জানান, এখন থেকে কোনো নাগরিক এক দিনে ২০০ লিটার বেশি তেল ভর্তুকিতে কিনতে পারবেন না। বর্তমানে মালয়েশিয়ায় ভোক্তারা প্রতি লিটার লিডবিহীন পেট্রলের জন্য মাত্র ১.৯৯ রিঙ্গিত (~৫০ সেন্ট) পরিশোধ করেন। সরকার এই ভর্তুকির মাধ্যমে দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে।