বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

দেশের ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

দেশের নয়টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতি বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রপাতসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নদীবন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তারা ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলার গুরুত্ব পুনরায় তুলে ধরেছে।

পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি, কোথাও কোথাও বিজলি চমকানো এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com