রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ট্রাম্পের বেইজিং সফরে কিম জং উনের সঙ্গে সম্ভাব্য শীর্ষ বৈঠক

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলে বেইজিং সফরের সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সম্ভাব্য একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। শনিবার (১৪ মার্চ) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র বিগত কয়েক দশক ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন চেষ্টা চালিয়ে এসেছে। শীর্ষ বৈঠক, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ সত্ত্বেও বড় ধরনের সাফল্য অর্জন করা সম্ভব হয়নি।

সম্প্রতি কিছু মাস ধরে মার্কিন প্রশাসন পুনরায় পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চস্তরের সংলাপ শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম মিন-সিওকও সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর তিনি জানান, ওয়াশিংটন উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

কিম জং উনও কয়েক মাস ধরে প্রস্তাবগুলো এড়িয়ে যাওয়ার পর বলেছে, যদি ওয়াশিংটন উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থানকে স্বীকৃতি দেয়, তাহলে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com