রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ইরাকে মার্কিন দূতাবাসে হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১ Time View

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের হেলিপ্যাডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) ভোরের দিকে এই হামলা সংঘটিত হয়।

ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দূতাবাসে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইরান থেকে প্রেরিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইরাকে অবস্থানরত ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীসমূহ হামলার সঙ্গে জড়িত। এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, হামলার একদিন আগে, শুক্রবার (১৩ মার্চ), ইরানে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করেছিল। এতে বলা হয়েছিল, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন স্থাপনা এবং নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে। কয়েক ঘণ্টার মধ্যে এই সতর্কবার্তার প্রেক্ষাপটে হামলার ঘটনা ঘটে।

গত দুই সপ্তাহ ধরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনাগুলো নিয়মিতভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হচ্ছে। একই সঙ্গে, এই অঞ্চলে ছড়িয়ে থাকা ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোও সক্রিয় হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com