ইরাকের তেল বন্দরে দুটি তেলবাহী ট্যাংকার লক্ষ্যবস্তু হওয়ার পর দেশটির সকল তেল বন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি ‘আল-ইরাকিয়া নিউজ’-কে এই তথ্য নিশ্চিত করেন।
ঘটনাটি দক্ষিণ-পূর্বাঞ্চলের বসরা প্রদেশের আল-ফাও বন্দরে ঘটেছে। হামলায় একজন নাবিক নিহত হন এবং ৩৮ জন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধার অভিযান এখনও চলছে, জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ।