ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে তিনটি প্রধান শর্ত দিয়েছেন। বুধবার (১১ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এসব শর্তের কথা জানান।
পেজেশকিয়ান বলেন, তেহরান আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ, তবে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ইরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে কোনো ধরনের হামলা না হওয়ার আন্তর্জাতিক নিশ্চয়তা প্রয়োজন।
তিনি চলমান যুদ্ধে জায়নবাদী শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের উসকানিমূলক আচরণকে দায়ী করেন। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য ইরানের বৈধ অধিকারকে সম্মান করা এবং ভবিষ্যতে আক্রমণ বন্ধের অঙ্গীকার নিশ্চিত করা আবশ্যক।
তিনি আরও জানান, যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ তীব্র করা হয়েছে এবং এই বিষয়ে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে।