রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

ছয় বছর পর পুনরায় চালু হলো চীন–উত্তর কোরিয়া রেল যোগাযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮ Time View

দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার রেল যোগাযোগ। বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২০২০ সালে এই রেলসেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম শিনহুয়ার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালেই উত্তর কোরিয়া–চীন সীমান্তবর্তী চীনের ড্যানডং শহর থেকে প্রথম ট্রেনটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দেশটি পিয়ংইয়ংয়ের কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার অন্যতম প্রধান উৎস। ফলে রেল যোগাযোগ পুনরায় চালু হওয়াকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চীনের রেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে চালু হওয়া এই রেলসেবার মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে এবং পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও জোরদার হবে।

অন্যদিকে পৃথক এক বিবৃতিতে চায়না রেলওয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিয়মিত রেলসেবা চালু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com