গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাৎবরণ করার পর তার ছেলে মুজতাবা হোসেইনি খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
রবিবার (৮ মার্চ) স্থানীয় সময় মধ্যরাতে মুজতাবা হোসেইনি খামেনি এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে সোমবার (৯ মার্চ) ভোরে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরইবি টেলিভিশন জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন নেতা আয়াতুল্লাহ সাঈদ মুজতাবা খামেনির নির্দেশে।
এদিকে, আলী খামেনির পুত্রকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করার সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্টি প্রকাশ করেছেন।