যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী ইরানের তেহরান ও আলবোর্জে থাকা ৫টি জ্বালানি স্থাপনায় যৌথ বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৮ মার্চ) ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামাত বিয়েসকারামি সংবাদ সম্মেলনে জানান, শনিবার (৭ মার্চ) রাতে এই যৌথ বিমান হামলায় তাদের ৪টি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, নিহতদের মধ্যে দু’জন তেলের ট্যাংকার ট্রাকের চালক ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, হামলার সময় তেলের ডিপোগুলোতে বিশাল আগুন জ্বলে উঠেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের পৃথক বিবৃতিতে এই হামলার সত্যতা নিশ্চিত করেছে।







Leave a Reply