সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

মব কালচার কোনোভাবেই সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের কোনো অঞ্চলে ‘মব কালচার’ বা দলবদ্ধ সহিংসতার প্রবণতা মোটেও সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সব ঘটনাকে ‘মব’ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। অনেক সময় ঘটছে বিচ্ছিন্ন অপরাধ, যা নির্দিষ্ট অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে। কেউ কাউকে আটক করে নির্যাতন করলে সেটি মব নয়, বরং একটি পৃথক অপরাধ। তবে কোনো সড়কে মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। তিনি ঘোষণা করেন, আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্রসৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা সক্রিয় করে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com