সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪ Time View

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। তিনি বলেন, যদিও কিছু রাজনৈতিক মহল নারীদের ছোটভাবে দেখে এবং ঘরে আটকে রাখার চেষ্টা করছে, আমরা তা প্রতিহত করতে কাজ করছি।

সোমবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এলজিইডি কর্তৃক আয়োজিত ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের কল্যাণে আমাদের ম্যান্ডেট কার্যকর হচ্ছে। তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, বিধ্বস্ত রাষ্ট্র ও ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি সত্ত্বেও শিগগিরই দেশ ইতিবাচকভাবে পুনরুজ্জীবিত হবে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন নারীকে সম্মাননা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com