মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু-র সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমে।
রোববার (৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায়।
টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত থামানোর বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর যৌথ সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সব দিক বিবেচনা করেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেব।
অন্যদিকে, সোমবার (৯ মার্চ) এশিয়ার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে ইতিমধ্যেই বিরূপ চাপ তৈরি হতে শুরু করেছে।