মধ্যপ্রাচ্যে হামলার শিকার কুয়েত, বিমান প্রতিরক্ষা সক্রিয়

Posted by

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কুয়েত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। তবে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে হামলা প্রতিহত করছে।

রোববার (৮ মার্চ) কুয়েতের সামরিক বাহিনী জানায়, আকাশসীমায় শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছেন, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন স্থানে বিস্ফোরণ প্রতিহত করেছে, যা মূলত হামলা প্রতিরোধের সময় ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুপক্ষের আকাশসীমায় প্রবেশ করা ড্রোনের একটি ঝাঁককে সফলভাবে প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে, চলমান পরিস্থিতির প্রভাব হিসেবে কুয়েতের জাতীয় তেল কোম্পানি ঘোষণা দিয়েছে, তারা অপরিশোধিত তেলের উৎপাদন সাময়িকভাবে কমাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *