আলী খামেনির উত্তরসূরিদের হত্যার হুমকি ইসরায়লের

Posted by

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর (১ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি শাহাদাৎবরণ করার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল তার উত্তরসূরিদেরও হত্যার হুমকি দিয়েছে।

রোববার (৮ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফার্সি ভাষায় দেওয়া এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এই কঠোর হুমকি জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের সকল নেতাদের উপর নজরদারি রাখা হচ্ছে এবং তারা কোথায় কোন বৈঠক করবেন, তা ইসরায়েল জানে। আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরিও এই লক্ষ্যভুক্ত হবেন বলে হুমকিতে বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই হুমকি মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনাকে নতুন এক চরম মাত্রায় নিয়ে গেছে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *