বিশ্ব ফুটবলের সুপরিচিত তারকা লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলছেন এবং আয়ের দিক থেকে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ইন্টার মায়ামির ক্লাব মালিকদের একজন হোর্হে মাস জানিয়েছেন, মেসি এখানে খেলে বছরে প্রায় ৮০ মিলিয়ন ডলার পর্যন্ত আয় করছেন। এই আয়ের মধ্যে ক্লাব বেতন, পারফরম্যান্স বোনাস, বাণিজ্যিক চুক্তি এবং বিভিন্ন অংশীদারিত্বের টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
হোর্হে মাস বলেন, বড় মানের খেলোয়াড়কে দলে রাখতে হলে বড় ব্যয় করতে হয়। মেসিকে যে অর্থ দিচ্ছি, তিনি তার পুরো মূল্য দিচ্ছেন। সব মিলিয়ে বছরে ৭০–৮০ মিলিয়ন ডলার ব্যয় হয়।
মেজর লিগ সকারে মেসিই সবচেয়ে দামি খেলোয়াড়। তার বার্ষিক বেসিক বেতন প্রায় ১২ মিলিয়ন ডলার। বিভিন্ন পারফরম্যান্স বোনাস ও চুক্তিভিত্তিক সুবিধা যোগ করলে তার মোট পারিশ্রমিক ২০ মিলিয়ন ডলারেরও বেশি হয়ে যায়। এছাড়া মেসির অ্যাপল ও অ্যাডিডাসের মতো বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশেষ বাণিজ্যিক চুক্তিও রয়েছে।