শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সিনেটে ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার লক্ষ্য ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার লক্ষ্যে সিনেটে করা প্রস্তাবটি নিষ্ফল করা হয়েছে। ইরানে ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা কমানোর এই প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন।

ডেমোক্র্যাটের দাবি, ট্রাম্প কংগ্রেসকে অবজ্ঞা করেছেন এবং যুদ্ধের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বর্ণনা দিয়েছে। অন্যদিকে বেশির ভাগ রিপাবলিকান বলেছেন, তারা এই প্রস্তাব আটকে দিলেও যুদ্ধ আরও বিস্তৃত হলে তারা নিজেদের অবস্থান বদলাতে পারেন।

তবে এখনও কংগ্রেস এ বিষয়ে কিছু বলেনি। কারণ যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা করার মত ক্ষমতা শুধু কংগ্রেসেরই আছে এবং ইরান প্রসঙ্গে এই আলোচনা আবারও হবে।

এই সপ্তাহে ক্যাপিটল হিলে কিছু সিনেটর সাংবাদিকদের জানান, যুদ্ধ কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হলে ভবিষ্যতে তারা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবকে সমর্থন করার দিকে বেশি ঝুঁকতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com