শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ অপারেশনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫ Time View

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত ‘ট্রু প্রমিজ ৪’ অপারেশনের ১৯তম দফার আক্রমণে ইসরায়েল ও দখলকৃত আল-কুদসসহ বিস্তীর্ণ এলাকা লক্ষ্য করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, হামলায় ব্যবহার করা হয়েছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, ক্লাস্টার বোমা ও গুচ্ছ গোলাবারুদ।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে শুরু হওয়া হামলায় তেল আবিব ও মধ্য ইসরায়েলে অন্তত ১৫–২০টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে মার্কিন ঘাঁটিগুলোও আক্রমণের লক্ষ্য হয় এবং কিছু মার্কিন সেনা আহত হয়েছেন।

ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানায়, হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ১৯৪টি এলাকায় সাইরেন বাজানো হয় এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

এর আগে, অপারেশনের ১৮তম দফায় ইরান ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয় এবং বেন গুরিয়ান বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়ে অন্তত সাতটি উন্নত রাডার সিস্টেম ধ্বংস করেছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজরদারি ব্যবস্থা কার্যত অচল করে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com