ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় বাহরাইনে বসবাসরত দুই বাংলাদেশি আহত হয়েছে। বর্তমানে তারা বাহরাইনের কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বুধবার (৪ মার্চ) বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার আহতদের দেখতে হাসপাতালে যান। আহত দুই ব্যক্তির নাম নাজিমউদ্দিন ও কামরুল ইসলাম ।
বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাহরাইনের ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কিং হামাদ হাসপাতালে আহত প্রবাসী বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।