শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে চালু করল নিজস্ব ক্রুজ ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫ Time View

উত্তর কোরিয়া বুধবার (৪ মার্চ) পশ্চিম উপকূলে ‘চো হিওন’ নামে ডেস্ট্রয়ার জাহাজ থেকে নিজস্ব তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য নিশ্চিত করেছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন। তিনি সংক্ষিপ্ত ভাষণে বলেন, আমাদের নৌবাহিনী অতি দ্রুত পানির নিচে এবং পানির ওপর থেকে একই গতিতে আঘাত করার সক্ষমতা অর্জন করবে। নৌবাহিনীকে পরমাণু অস্ত্র দিয়ে শক্তিশালী করার পরিকল্পনা ইতোমধ্যেই অনেক দূর এগিয়েছে। সামুদ্রিক প্রতিরক্ষায় আমরা অর্জিত সাফল্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা ব্যবস্থায় গত ৫০ বছরে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে।

কেসিএনএ জানায়, ‘চো হিওন’ ডেস্ট্রয়ারটির ওজন ৫০০ টন এবং এটি তৈরি করেছে উত্তর কোরিয়ার নৌবাহিনী। জাহাজটি নাম্পো শিপইয়ার্ড থেকে যাত্রা শুরু করে এবং মহাকাশে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com