চলমান যুদ্ধে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি।
বুধবার (৪ মার্চ) শিয়া আল সুদানির উল্লেখ করা লিখিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ চলাকালীন সময়ে গতকাল ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বৈঠক করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর বিবৃতি সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন।
বিবৃতিতে বলা হয়, টেলিফোনে কথা আলাপকালীন সময়ে ইরাকের প্রধানমন্ত্রী শাহাদাৎবরণকারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান। এবং এর সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার নিন্দাও জানিয়ে তিনি বলেন, ইরানে যে আক্রমণাত্নক অভিযান শুরু করেছে ইসরায়েল তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন এবং নীতি বহির্ভূত।
সৈয়দ আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতি তীব্র নিন্দা এবং ইরানের পক্ষে দৃঢ় সমর্থন জানানোর জন্য ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
টেলিফোন আলাপকালীন সময়ে শিয়া আল সুদানি আরও বলেন, তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ডে কিংবা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে আশ্রয় বা প্রশ্রয় দেবে না।