সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক পরিকল্পনার লক্ষ্য প্রস্তুত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭ Time View

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ।

রোববার (১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে তিনি একথা বলেন।

তিনি বলেন, ভূমিকম্পের পর প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য শহরের খেলার মাঠ এবং স্কুলগুলো চিহ্নিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভূমিকম্পের সময় এবং পরবর্তী করণীয় নিয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

ভূমিকম্প দুর্যোগ মোকাবিলায় একটি প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে বলে জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। এই সামগ্রিক পরিকল্পনা নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com