শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার চোকার্স তকমা মুছে ফেলার লক্ষ্য

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭ Time View

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ইতিহাসে ‘চোকার্স’ তকমাটি ঝেড়ে ফেলা স্বপ্ন যেন পুরন হবার নয়। টুর্নামেন্টের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা একটি অপরাজিত দলের ভূমিকা রেখেছিল।

বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

তবে এবারও প্রতিদ্বন্দ্বী দল কিউইরা সামনে একেবারেই সুযোগ করতে পারেনি প্রোটিয়ারা। কিউইরা ৯ উইকেটের ব্যবধানে ম্যাচটি জিতে যায়। এবং নিশ্চিত করে ফাইনালের টিকিট। এটি ছিল দক্ষিণ আফ্রিকার জন্য অত্যন্ত দুঃখজনক বিদায়।

ম্যাচ শেষে দলের প্রধান কোচ শুকরি কনরাড ‘চোকার্স’ তকমা নিয়ে রসিকতাই করলেন। তিনি বলেন, ‘আমি জানি না এটাকে চোক বলা যায় কি না, আমার তো মনে হয়েছে এটা একেবারে বড় ধরনের মার।

দীর্ঘদিন ধরেই আইসিসি টুর্নামেন্টে নকআউট পর্বে ব্যর্থতার কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘চোকার্স’ তকমাটি জড়িয়ে আছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দক্ষিণ আফ্রিকা মোট আটবার সেমিফাইনাল খেলেছে তবে ফাইনাল খেলতে পেরেছে মাত্র একবার।

তবে ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিনের খরা কাটিয়ে আইসিসির ট্রফি জিতে ছিল। তবু দেশটির সফলতা যেন অধরাই রয়ে যাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com