টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। আগেও এই মঞ্চে একই পর্যায়ে দুইবার দেখা হয়েছে দুই দলের। দুই দলই এবার শিরোপার খুব কাছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় পেলে নতুন করে ইতিহাস গড়ার সুযোগ তৈরি হবে। এই ম্যাচ মানে শুধু আরেকটি জয় নয় এটি ফাইনালের টিকিট। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তৃতীয় শিরোপা জিতবে ভারত।
আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারে ভারত। পরে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করে ভারত। এবার নিজ দেশের মাটিতে খেলছে দলটি।
অন্যদিকে ইংল্যান্ডের ছিল নেপাল ও ইতালির বিপক্ষে হারের শঙ্কায়। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে টানা পঞ্চমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
এর আগে ,২০২২ সালে ইংল্যান্ড ভারতের বিপক্ষে খেলে ১০ উইকেটে জয়ী হয়েছিল।