শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু থেকেই চমকপ্রদ, কিন্তু সেমিফাইনাল ও ফাইনালের দিকে যেতে যেতে ধাক্কা খাচ্ছে অনেক দল। বিশেষ করে আয়োজক শ্রীলঙ্কার জন্য টুর্নামেন্ট হয়ে উঠেছে হতাশার।

ঘরের মাঠে সুপার-আটের প্রথম দুই ম্যাচে টানা পরাজয়ের ফলে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এ পরিস্থিতি তাদের জন্য এক লজ্জার রেকর্ড গড়েছে।

শ্রীলঙ্কা ১৯৯৬ সালে প্রথমবার আইসিসি বিশ্বকাপের সহ-আয়োজক হয়েছিলেন এবং সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০০২ সালে তারা এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে, ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। ২০১১ সালে ভারত ও বাংলাদেশের সঙ্গে যৌথ আয়োজক হয় শ্রীলঙ্কা। সেবার তারা ফাইনালে ওঠলেও হার মানে। ২০১২ সালে আইসিসি বিশ্বকাপ এককভাবে আয়োজন করে তারা, রানার্স-আপ হয়।

এবার প্রায় ৩০ বছর পর প্রথমবারের মতো আয়োজক হয়ে ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হল শ্রীলঙ্কা।

অপরদিকে, অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বে বিদায়ের পর এখন ভারত, যারা বর্তমান চ্যাম্পিয়ন ও সহ-আয়োজক, সেমিফাইনাল নিশ্চিত করতে চাপে রয়েছে। পুরো টুর্নামেন্টটাই যেন অ্যান্টি-ক্লাইম্যাক্সে ভরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com