সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বড় ক্ষতি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭ Time View

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে বড় পরিসরে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

শনিবার (১ মার্চ) ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

এর আগে আইআরজিসি ফার্স এর এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে হামলা শুরু করবে। এই ক্ষেপনাস্ত্র হামলাকে তাদের ষষ্ঠ দফার অভিযানের অংশ হিসেবে দাবি করেছে ইরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এর সুত্রে জানা যায়, বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে অন্তত ৪০টি ভবন ইরানের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিব পৌরসভার সুত্রে সংবাদ মাধ্যমটি জানায়, হামলার প্রখরতা ও ভবনের ক্ষয়ক্ষতির কারণে দুইশতরও বেশি বাসিন্দাকে জরুরি ভিত্তিতে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্বাস্তু বাসিন্দাদের অস্থায়ীভাবে থাকার জন্য শহরের তিনটি হোটেলে সরিয়ে নিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল ও পৌরসভার কর্মীরা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com