ওয়াশিংটনের একটি অঙ্গরাজ্যের অভিজাত এলাকায় নো-কন্ট্যাক্ট অর্ডার লঙ্ঘনের ফলে ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মূলত নো-কন্ট্যাক্ট অর্ডার-এর অর্থ হল অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে কল, টেক্সট, ইমেইল বা সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠাতে পারবেন না। এ ছাড়া ভুক্তভোগীর বাড়ি কর্মক্ষেত্র বা স্কুল থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হয়।
মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের সিয়াটল থেকে প্রায় ৪৫ মাইল দূরে অবস্থিত কুল-ডি-স্যাক এলাকায় স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে, পিয়ার্স কাউন্টি শেরিফের দপ্তর। ঘটনাস্থলেই তিন জন মারা যায়। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
নো-কন্ট্যাক্ট অর্ডার এটি সাধারণত ফৌজদারি মামলার কার্যক্রম বা জামিনের মেয়াদে কার্যকর হয়ে থাকে। এই আদেশ লঙ্ঘনের করলে গ্রেপ্তার করা জরিমানা বা জেল হতে পারে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জানতে পারেন এই আদেশটি কার্যকর ছিল না। কারণ সেটি এখনও জড়িত থাকা ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ঘটনার বিষয়ে প্রথমে কে ফোন করেছিলেন, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, ৩২ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী পরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। টাকোমা পুলিশ কর্মকর্তা শেলবি বয়েড জানান, ভুক্তভোগীদের সঙ্গে হামলাকারীর সম্পর্ক এখনও স্পষ্ট নয়।