বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

দশমিনায় ৩৭ পিচ ইয়াবা সহ এক যুবক আটক

মো.জহিরুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি। 
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View
পটুয়াখালী দশমিনা উপজেলায় ৩৭ পিচ ইয়াবা সহ মামুন মৃধা (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত হলেন উপজেলার বহরমপুর ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ড  দক্ষিণ আদমপুর গ্রামের ঝন্টু মৃধার  ছেলে মামুন মৃধা (৩৫)।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নে মামুন মৃধা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লার সহ সঙ্গীয় ফোর্স  বহরমপুর ইউনিয়নে দক্ষিণ আদমপুর গ্রামের  মৃধাবাড়ির সামনের সড়কে মাদক বিক্রির সময় গ্রেফতার  করা হয়। এসময় মামুনকে তল্লাশী করে ৩৭পিচ ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে দশমিনা থানায় নিয়ে আসা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মোঃ হাচনাই পারভেজ  জানান,  বুধবার দিবাগত রাতে বহরমপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে  মামুন মৃধা নামের এক যুবককে ৩৭ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। বুধবার বিকেলে আদালতে প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com