বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

নতুন নিয়মে যুক্তরাজ্যে প্রবেশের অনিশ্চয়তায় দ্বৈত নাগরিকরা

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

যুক্তরাজ্য ভ্রমনের নতুন পাসপোর্ট নীতির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দ্বৈত নাগরিকরা। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যের ভ্রমণ প্রক্রিয়ায় অংশ নিতে তাদের অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট রাখতে হবে, অথবা দ্বিতীয় দেশের পাসপোর্টের সঙ্গে যুক্ত করার জন্য ‘সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট’-এর নতুন ডিজিটাল সংস্করণ দেখাতে হবে। এই দুটির মধ্যে যেকোনো একটি না থাকলে, যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ৮৫টি দেশের নাগরিকদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) প্রক্রিয়া এখন বাধ্যতামূলক। এটি আজ, ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে যারা একই সাথে দুটি ভিন্ন দেশের নাগরিক, তারা ইটিএর জন্য আবেদন করতে পারবে না। তাদের জন্য বিশেষ নতুন ডকুমেন্টেশন প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে যাদের কাছে ডিজিটাল অনুমতি (ইটিএ) থাকবে শুধু মাত্র তারাই যুক্তরাজ্যে যেতে পারবে। একজন ভ্রমণকারী সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত যুক্তরাজ্যে থাকতে পারবেন। ইটিএর মেয়াদ থাকবে দুই বছর বা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। ইটিএ এর মেয়াদ থাকা কালীন পর্যটন, ব্যবসা ও স্বল্পমেয়াদি পড়াশোনার উদ্দেশ্যে এটি ব্যবহার করাতে পারবে। তাছাড়াও একাধিকবার যাওয়া–আসা করতে পারবে। তবে যারা দীর্ঘমেয়াদি কাজ বা পড়াশোনার জন্য যাবে তাদের জন্য আগের মতোই ভিসা প্রয়োজন হবে। যাদের আগে থেকেই ভিসা দরকার, তাদের ইটিএ লাগবে না।

তবে ব্রিটিশ বা আইরিশ নাগরিকদের জন্য ইটিএ বা ভিসা কোনোটিই প্রয়োজন হবে না। এছাড়াও সেটেলড স্ট্যাটাসধারী ও ফ্রান্স থেকে শিক্ষা সফরে আসা শিশুদের জন্য বিশেষ ক্ষেত্রে ছাড় থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com