বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

৭০ জনের মৃত্যু এল মেনচো নিহতের পর

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

মেক্সিকোর জলিস্কো অঙ্গরাজ্যে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচো নিহতের পর পরবর্তী সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেক্সিকোর সেনাবাহিনী কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সূত্রানুযায়ী জানা যায়, রোববার (২২ ফেব্রুয়ারি) এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এল মেনচো নিহতের পর পর্যটন এলাকা গুলোতে আতঙ্ক ছড়িয়ে পরেছে। নিহত ব্যাক্তি ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামের শক্তিশালী অপরাধ চক্রের প্রধান। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতা চলছে।

মেক্সিকান নিরাপত্তামন্ত্রী ওমার গার্সিয়া হারফুচ এক সংবাদ সম্মেলনে বলেন, অভিযানে ৩০ জন কার্টেল সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি একজন সাধারণ ব্যক্তি মারা গেছেন। সাতটি রাজ্যে অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২৬ সালের আসন্ন ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ গুয়াদালাহারায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মানুষ আতঙ্কে রয়েছে। মার্কিন প্রশাসন জানায়, অভিযানে তারা গোয়েন্দা সহায়তা দিয়েছে। এল মেনচোর গ্রেপ্তারের তথ্যের জন্য আগে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, কার্টেলের ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হলে আরও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এই ঘটনা ঘটার পর জলিস্কোর পাহাড়ি পর্যটন শহর তাপালপা, সমুদ্র উপকূলীয় রিসোর্ট নগরী পুয়ের্তো ভালিয়ার্তা ও রাজধানী গুয়াদালাহারায় উদ্বেগ বেড়েছে। এসব এলাকায় দোকানপাট, হোটেল ও স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন সহিংসতার কারণে পর্যটক কমে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com