মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

পাকিস্তানের বিমান হামলায় ৮০ জনেরও বেশি নিহত আফগানে

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের অন্তত ৭টি আস্তানা বা ক্যাম্প পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় ৮০ জনেরও বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। এ হামলায় পাকিস্তানি বাহিনীকে বেসামরিক নাগরিকদের হত্যার জন্য অভিযুক্ত করেছে তালেবান।

পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা রবিবার ( ২২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের দাবি এই হামলা শুধু মাত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্যাম্প ও আস্তানায় লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রবিবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানায়, দেশটির সামরিক বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচিত ও লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পাকিস্তান আরও জোরালো দাবি করে বলেন, ইসলামাবাদ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের বাজৌর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও হ্যান্ডলারদের নির্দেশে পরিচালিত হয়েছে এমন চূড়ান্ত প্রমাণও তাদের কাছে রয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স উবাইদ-উর-রহমান নিজামনীকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। তারা এই হামলাকে আফগানিস্তানের আকাশসীমা ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগ সাম্প্রতিক সময়ে বড় ধরণের উত্তেজনার ঘটনা হিসেবে দেখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com