মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

চলমান উত্তেজনার মধ্যেই আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ Time View

চলমান উত্তেজনার মধ্যেই তৃতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন দফার আলোচনা সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আশাবাদ ব্যক্ত করে জানান, চুক্তি চূড়ান্ত করতে এবারের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে। পারমাণবিক কর্মসূচী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ইস্যুকে কেন্দ্র করে আলোচনায় অগ্রগতি আনার চেষ্টা চলছে।

ইরানের প্রেসিডেন্ট ২২ ফেব্রুয়ারি এক বার্তার মাধ্যমে জানান, পূর্ববর্তী আলোচনাগুলো থেকে কিছু উৎসহ বাচক সংকেত পাওয়া গেছে এবং উভয় পক্ষ ব্যবহারিক কিছু প্রস্তাব বিনিময় করেছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে হলেও যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।

এই আলোচনার বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা তুঙ্গে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com