নেপালের নদীতে একযাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন আরও অনেকে।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১ টা ৩০ মিনিটে নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় ত্রিশুলি নদীতে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম এএফপির সুত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, যাত্রীবাহী বাসটি পোখরা থেকে রাজধানী কাঠমান্ডু’র উদ্দেশ্যে ৪৬ জন যাত্রী নিয়ে রওনা দেয়। পিৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় দুর্ঘটনা বশত বাসটি পার্শ্ববর্তী ত্রিশুলি নদীতে উল্টে পড়ে। দুর্ঘটনার শিকার হওয়া বাসটিতে নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। আহত ব্যাক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়েছে।
নেপালের আধা সামরিক বাহিনী আর্মড পুলিশ ফোর্স শাখার মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা এএফপিকে জানান, দুর্ঘটনার পর নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নিয়মিত পুলিশ বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল উদ্ধার তৎপরতা পরিচালনা করেছে।
এদিকে, নিউজিল্যান্ডের একজন পুরুষ নাগরিক নিহতদের মধ্যে রয়েছেন। আহতদের মধ্যে জাপান এবং নেদারল্যান্ডসের দুই নারী রয়েছেন। তারা পর্যটক হিসেবে নেপালে এসেছিলেন।