মেক্সিকোর অন্যতম অপরাধী জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) সংগঠনের নেতা, নেমেসিও রুবেন ওসেগুয়ারা সার্ভান্তেস-এল মেনচো এক নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।
রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, ‘মেক্সিকোর অনেক এলাকায় চলমান ব্যাপক নিরাপত্তা অভিযান এবং সংশ্লিষ্ট সড়ক অবরোধ এবং অপরাধমূলক কার্যকলাপের কারণে দেশটিতে পরিস্থিতি অস্থির রয়েছে।
মেক্সিকান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, তাপালপা শহরে ৫৯ বছর বয়সী নেতা নেমেসিও ওসেগুয়েরার সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয় পরে বিমানযোগে মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর তার গ্রেপ্তারের তথ্য দিলে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লেওনের কিছু এলাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করে তাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে।
এ ঘটনায় বেশ কয়েকটি মার্কিন এবং কানাডিয়ান বিমান সংস্থা মেক্সিকোর কিছু এলাকায় ফ্লাইট বাতিল করেছে। মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড, আমেরিকান, সাউথওয়েস্ট এবং আলাস্কা, সেইসাথে কানাডিয়ান বিমান সংস্থা এয়ার কানাডা এবং ওয়েস্টজেট/সানউইং, পুয়ের্তো ভাল্লার্তা, গুয়াদালাজারা এবং মানজানিলোতে ফ্লাইট বাতিল করা হয়েছে।
এবং কয়েকটি বিমান মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মাঝপথ থেকেই ফিরে যেতে হয়েছে। এর মধ্যে রয়েছে সাউথওয়েস্টসহ পুয়ের্তো ভাল্লার্তার উদ্দেশ্যে প্রাথমিকভাবে গমনকারী চারটি ফ্লাইট। সাউথওয়েস্ট জানিয়েছে, আটকে পরা সাউথওয়েস্টসহ পুয়ের্তো ভাল্লার্তার উদ্দেশ্যে গমনকারী চারটি ফ্লাইটে থাকা যাত্রী এবং কর্মীদের ফিরিয়ে আনতে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা মেক্সিকোতে বিমান পাঠাবে।