ব্রাজিলের সঙ্গে খনিজ সম্পদ খাতে সহযোগিতার বিকাশে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এতে দেশটির কাঁচামাল বৈশ্বিক প্রতিযোগিতা ও ইস্পাত চাহিদার সক্ষমতা সম্প্রসারণে সহায়তা হবে।
এই সপ্তাহের শুরুতে তিন দিনের ভারতের সফরে এসেছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার। এই চুক্তিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার উপস্থিত থেকে স্বাক্ষর করেন।
ভারত সরকারের এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের শীর্ষ লৌহ আকরিক উৎপাদক তৈরির দেশগুলোর মধ্যে ব্রাজিল একটি। এবং ইস্পাত তৈরিতে গুরুত্বপূর্ণ খনিজের বিপুল মজুদ রয়েছে সেখানে। ইস্পাত তৈরির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সহ কাঁচামাল ও প্রযুক্তিতে ভারতের প্রবেশাধিকার বাড়াতে দুই দেশের মধ্যে সহযোগিতার প্রত্যাশা করা হচ্ছে।
বর্তমানে ভারতের ইস্পাত তৈরির সক্ষমতা ২১৮ মিলিয়ন মেট্রিক টন। অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের ফলে অভ্যন্তরীণ চাহিদা বাড়তে থাকায় কম্পানিগুলো উৎপাদন সক্ষমতা আরো সম্প্রসারণ করছে।
ব্রাজিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মোদি বলেন, দুই দেশের আলোচনায় বাণিজ্য অংশীদারিত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ বিলিয়ন ডলারের অনেক ওপরে নেওয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
মোদি আরও বলেন, প্রযুক্তি, উদ্ভাবন, ডিজিটাল পাবলিক অবকাঠামো, এআই, সেমিকন্ডাক্টর এবং আরো অনেক ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
ভারত ও ব্রাজিল ২০০৬ সাল থেকে কৌশলগত অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা বিস্তৃত হয়েছে।
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ১৫ বিলিয়ন ডলার।
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ব্রাজিলই ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। জাতিসংঘ সংস্কার, জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবিরোধী ইস্যুতেও দুই দেশ একসঙ্গে কাজ করছে।